জাতীয়

হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: কাদের

নিজস্ব প্রতিবেদক: গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সেমিনার হলে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন তিনি এ কথা বলেন।

সকাল ১০টায় পবিত্র কুরআন তেলওয়াত, জাতীয় সংগীত এবং শোকবার্তার মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। পরে সংগঠনের বিভাগীয় প্রতিনিধিরা বক্তৃতা করেন।

দুপুরে এই সভায় উপস্থিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের হাফ ভাড়ার নির্ধারনের দাবিতে তিনি বলেন, এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে।

মন্ত্রী বলেন, আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। তাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আশা করছি, সভা থেকে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে। পাশাপাশি শনিবার বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা রাখি।

তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। শুধু সরকারি বাসে নয় বেসরকারি বাসেও শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমি সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা কামনা করব।

সংগঠনের ১৩০টি ইউনিটের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সব কর্মকর্তা এবং সারা দেশের সব জেলা, শাখা/ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মসিউর রহমান রাঙ্গা। সঞ্চালনা করেন মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

সান নিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা