জাতীয়

ওরা রোহিঙ্গাদের নিয়ে যাক: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না, তাদের গ্রহণ করার বিষয়ে আমাদের কোনো দায়বদ্ধতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৯ জুন) এক ভার্চুয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্টের পদ নিয়েছে বাংলাদেশ এবং এ উপলক্ষে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

মালয়েশিয়ার এক মন্ত্রী সে দেশে আটকে পড়া রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশকে অনুরোধ করার বিষয়ে মন্ত্রী বলেন, 'যারা আমাদের ফরমায়েশ করে তারা এদের নিয়ে যাক।'

তিনি আরো বলেন, 'এখানে যারা আছে তাদের আমাদের সাধ্যমতো ভালো জীবন দেয়ার চেষ্টা করছি। এর বেশি কিছু করার সাধ্য আমাদের নেই।'

এদিকে ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ নেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, 'মার্শাল আইল্যান্ডের কাছ থেকে আমরা প্রেসিডেন্সি নিয়েছি আগামী তিন বছরের জন্য।'

জলাবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তাদের বিষয়ে জোরালো ভাষায় বাংলাদেশ কথা বলবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, আজকে মার্শাল আইল্যান্ড, ইথিওপিয়া ও বাংলাদেশের মধ্যে বৈঠক হয়েছে এবং আমরা বিভিন্ন আইডিয়া একে অপরের সঙ্গে বিনিময় করেছি। অনুষ্ঠানে মার্শাল আইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাস্টেন এন নেমরা অংশগ্রহণ করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে বলে জানি...

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায়। আইন, বিচার ও...

 ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ৮ জেলায়

৮ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা...

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়...

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ৮৭ জন ডেঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা