জাতীয়

পদ্মা সেতুতে বসছে আরেকটি স্প্যান

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতেও এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ।

বুধবার (১০ জুন) পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হবে বলে জানা গেছে। স্প্যানটি ২৫ এবং ২৬ নম্বর পিলারের ওপর বসানো হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু বিভাগ জানিয়েছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মা সেতুর ৩১তম স্প্যান স্থাপন করা হবে বলে ওইদিন ফেরি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিন সকাল এগারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সকল ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

এরিমধ্যে ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা) চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সেতু বিভাগ।

মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১তম স্প্যানটি বসানো হলে আর বাকি থাকবে ১০টি স্প্যান। জানা গেছে, চলতি বছরের নভেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা