জাতীয়

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবনে ধস, দগ্ধ ৭

সাভার প্রতিনিধি:

সাভারে আশুলিয়ার কাঠগড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ভোরে কাঠগড়ার রাঙ্গামাটিয়া এলাকার আতিকুর রহমানের দুইতলা আবাসিক ভবনের নিচ তলার একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ধসে যায় ভবনের একাংশ। দগ্ধ হয়েছেন ওই বাড়ির ভাড়াটিয়া লিটন (৩২), শান্তা (২৬), ইমরান (৫), আজিজুল (৭), রিপন (২৬), সালমা (৩০) ও সোহেল (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিকট আওয়াজে আতিকুর রহমানের মালিকানাধীন বাড়ির নিজ কক্ষে সিলিন্ডারের বিস্ফোরণে ঘুম ভাঙে তাদের। এ সময় দুই তলা বাড়ির ধসে পড়া একাংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে ও ধসে পড়া অংশের নিচে চাপা পড়ে দুই শিশু ও নারীসহ অন্তত ৭ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি। তবে ভবনটির অনুমোদন ছিল কি না সে ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ইন্সপেক্টর জিহাদ মিয়া।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা