জাতীয়

ভার্চ্যুয়ালে হবে মামলা দায়ের ও রিমান্ড শুনানি

নিজস্ব প্রতিবেদক:

করোনার পরিস্থিতি মাথায় রেখে ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা দায়ের ও রিমান্ড শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল ইসলাম ও সোমবার (০৮ জুন) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াত এ বিষয়ে দিকনির্দেশনা দিয়ে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

তবে ঢাকা আইনজীবী সমিতি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান জানান, 'সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে।' তিনি বলেন, 'ঢাকা জেলা জজ ও মহানগর দায়রা আদালতগুলোতে ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা ফাইলিং করার পর শুনানির তারিখ নিতে আদালত পর্যন্ত যেতে হয়। এসব কারণে আইনজীবীরা ক্ষুব্ধ।'

রোববার (৭ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর ভার্চ্যুয়াল আদালতে মামলা দায়ের ও রিমান্ড শুনানির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা