জাতীয়

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন ৩৬০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৩৬০ জন প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮১ জন রয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহার শেষে রাত পৌনে এগারোটায় এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান। ৮৪৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এসএম আসাদুজ্জামান জানান, চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য- এই তিন পদে লড়বেন ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯ হাজার ১৬১ এবং সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন।

তিনি আরও জানান, এই ধাপে চেয়ারম্যান পদে ৫৭২, সংরক্ষিত মহিলা পদে ১৯৩ ও সাধারণ সদস্য পদে ১ হাজার ৬৬৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিন পদে মোট ২ হাজার ৪২৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়া একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত মহিলা পদে ৭৬ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। তিন পদে মোট বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন ৩৬০ জন।

ইসি সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে তিন পদে যাচাইবাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা রয়েছে ৪৩ হাজার ৭৬৭ জন। এর মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ৯৪৯ জন, সাধারণ সদস্য (মেম্বার) ৩০ হাজার ৪৪৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ৩৭০ জন। বাছাইয়ে ৬৯১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২৬ জন, সাধারণ সদস্য পদে ৪৪২ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন বাতিল হয়েছে ১২৩ জন প্রার্থীর।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। ৮৪৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মধ্যে ২৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরব

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার স...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু ম...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা