ছবি: সংগৃহীত
জাতীয়

বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের, দলে রুবেল

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেলো মোহাম্মদ সাইফউদ্দিনের। এই পেস বোলিং অলরাউন্ডার পিঠে চোট পেয়েছেন। এতে করে শক্তিধর ইংল্যান্ড ম্যাচের আগে টিম বাংলাদেশ বড় ধাক্কা খেলো। তার জায়গায় মূল দলে স্থান পেয়েছেন রুবেল হোসেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফউদ্দিনের ছিটকে যাওয়া ও রুবেলের মূল দলে যোগ দেবেন।

অনুশীলনে নুরুল হাসান সোহানের চোট পাওয়ার দুঃসংবাদ আগেই জানা গিয়েছিল। তবে এই উইকেটকিপারের চোট গুরুতর নয় বলে জানা গেছে। এর মাঝেই আইসিসির বিজ্ঞপ্তিতে জানা গেল, সাইফউদ্দিনের বিশ্বকাপই শেষ। এই পেস বোলিং অলরাউন্ডারের পিঠের সমস্যা অনেক পুরনো। ওমান ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপেও তাকে অস্বস্তি নিয়ে বল করতে দেখা গেছে। তারপরও খেলা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ৫ উইকেট নেওয়া সাইফউদ্দিন।

তার চোটে বাংলাদেশ দল খেলোয়াড় বদলের আবেদন করেছিল আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে। এই কমিটির অনুমোদনের ফলে আনুষ্ঠানিকভাবে সাইফউদ্দিনের জায়গায় বিশ্বকাপের মূল দলের সঙ্গী হয়েছেন রুবেল হোসেন। এবারের বিশ্বকাপে একমাত্র রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন ডানহাতি পেসার। সাইফউদ্দিনের চোটে এবার মূল স্কোয়াডে সুযোগ মিলে গেলো রুবেলের।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও ৩ কুকুরের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে মাছ চাষ করা পুকুরের...

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

গায়ে হলুদের একদিন আগে কনের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় গায়ে হলুদের এক দিন আগে সুরাইয়া আক্তার রাইসা (১৬) নাম...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা