ফাইল ফটো
জাতীয়

পোশাক শ্রমিককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে কর্মস্থল থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মুন্না (১৭) নামে এক পোশাক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে গাবতলীর পর্বত সিনেমা হলের পাশে ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। তিনি আমিন বাজারের একটি পোশাক কারখানায় আয়রনম্যান হিসেবে কাজ করেন।

জানা গেছে, মুন্না কাজ শেষে প্রতিদিনের মতো হেঁটে মিরপুর দারুস সালাম লালকুঠির বসুপাড়া বাসায় যাচ্ছিলেন। পথে কয়েক ছিনতাইকারী পথরোধ করে তার কাছে থাকা মোবাইল ফোন টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দস্তাদস্তি হয়। এ সময় তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কিছুই নিতে পারেনি। সংবাদ পেয়ে আহতের চাচা মামুন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আহতের বাবার নাম ইউসুফ আলী।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুন্না বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা