জাতীয়

নেপালকে চুক্তি বাস্তবায়নের তাগাদা 

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রকে বিবিআইএন মোটর ভেহিক্যালস অ্যাগ্রিমেন্ট (এমভিএ) বা মোটরযান চলাচল চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য নেপালকে তাগাদা দিয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে এলে তিনি এ তাগাদা দেন।

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে অবাধ যানবাহন চলাচলের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বিবিআইএন নামে পরিচিত। এই চার দেশের মধ্যে বিবিআইএন মোটর ভেহিক্যালস অ্যাগ্রিমেন্ট (এমভিএ) বা মোটরযান চলাচল চুক্তি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ড. মোমেন ঢাকা ও কাঠমান্ডুর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বিবিআইএন মোটরযান চুক্তি দ্রুত বাস্তবায়ন, জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক সুবিধার্থে ব্যবসা -বাণিজ্যে সহযোগিতার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত মিশ্র বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে কানেক্টিভিটি বা যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দিয়ে বাংলাদেশ সরকারকে ভিসা ব্যবস্থা সহজ করতে অনুরোধ করেন। তিনি অগ্রাধিকার বাণিজ্য চুক্তির (পিটিএ) প্রাথমিক সমাপ্তির মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বংশীধর মিশ্র ২০১৯ সালে নেপালের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করতে আসেন। তিনি বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ থেকে বিদায় নেবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা