স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
জাতীয়

উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক আমরাও চাই, সাধারণ মানুষও চায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হলে নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়লাভ করাতে হবে। ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ নির্বাচন হোক এবং জাতীয় সংসদ নির্বাচনই হোক না কেন, আওয়ামী লীগের প্রার্থীদের জয়ের জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার (১৬ অক্টেবর) রাতে মানিকগঞ্জে সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় মোবাইল ফোনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক আরও বলেন, নির্বাচনে আমরা কোনো বিশৃঙ্খলা এবং বিদ্রোহী প্রার্থী চাই না। আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করানো আমাদের এক মাত্র লক্ষ্য হবে। তবে সেটি ভোটের মাধ্যমে মানুষের মন জয় করে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন বজায় থাকবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। আমরা যথেষ্ট উন্নয়ন করেছি। মানুষ খুশি আছে, তারা নৌকায় ভোট দেবে।

এর আগে শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদরের গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে সদর উপজেলা আওয়ামী লীগ এ বর্ধিতসভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি ও মানিকগঞ্জে পৌর মেয়র মো. রমজান আলী, সহসভাপতি তুষার সরকার কান্তি, হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম খান ও সুলতানুল আজম খান প্রমুখ।

সভায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান ও নতুন প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

হাইতির সামনে ব্রাজিল, জাগছে ৭-১ স্মৃতি

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ব্রাজিলের একটি স্মর...

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

কাঁঠাল পাড়তে গিয়ে উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যব...

প্রাথমিক শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন: এবার সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন, কমবে ‘সিন্ডিকেট’ প্রভাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা