ছবি: সংগৃহীত
জাতীয়

ইরাবের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক: এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ-ইরাব’র ২০২১-২২ কার্যনির্বাহী নতুন কমিটি নির্বাচিত হয়েছে। নিজামুল হক নিজাম (দৈনিক ইত্তেফাক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন (দৈনিক কালের কণ্ঠ)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গাজীপুরের একটি রিসোর্টে নির্বাচন শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি সেলিনা শিউলী (বাসস), যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), কোষাধ্যক্ষ এম এইচ রবিন (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক সাইফ সুজন (বণিক বার্তা), দপ্তর সম্পাদক সোলাইমান সালমান (ডেইলি সান), প্রচার ও প্রকাশনা সম্পাদক রশীদ আল রুহানী (শিক্ষা বার্তা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবু বকর ইয়ামিন (রাইজিং বিডি) ও আইসিটি বিষয়ক সম্পাদক পিয়াস সরকার (মানবজমিন)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সাব্বির নেওয়াজ (দৈনিক সমকাল), ফারুক হোসাইন (দৈনিক ইনকিলাব) ও রকিবুল হক (আলোকিত বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন। তিন সদস্যের নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার ছিলেন যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার আমানুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার মুরাদ হুসাইন।

এর আগে ইরাবের বিদায়ী কমিটির সভাপতি সাব্বির নেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা