জাতীয়

উইমেন্স ফোরামে যোগ দিতে রাশিয়ায় স্পিকার

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় ইউরেশিয়ান উইমেন্স ফোরামে যোগ দিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছালেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (১৩ অক্টোবর) সেখানে শুরু হয়েছে তিন দিনের এই সম্মেলন। এবারের বিষয়বস্তু হলো উইমেন: অ্যা গ্লোবাল মিশন ইন অ্যা নিউ রিয়েলিটি।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় স্পিকারকে স্বাগত জানান ফেডারেশন কাউন্সিল অব রাশিয়ার ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের কাউন্সিলর। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ফারসেনকো সার্জেই আলেক্সান্দ্রোভিচের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় ছিলেন মস্কোতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ডেপুটি হেড অব মিশন ফয়সাল আহমেদ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ইউরেশিয়ান উইমেন্স ফোরামে অংশগ্রহণ করবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং আবিদা আনজুম মিতা।

ইউরেশিয়ান উইমেন্স ফোরাম হলো প্রতিটি মহাদেশের নারী নেত্রীদের সমবেত হওয়ার বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। তারা আধুনিক বিশ্বে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নতুন পন্থা খোঁজেন। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে এটি আয়োজন করছে ফেডারেল কাউন্সিল অব দ্য ফেডারেল অ্যাসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশন এবং ইন্টারপার্লামেন্টারি অ্যাসেম্বলি অব মেম্বার নেশনস অব দ্য কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস।

এর আগে গত ৮ অক্টোবর ও ৯ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত প্রি-কপ ২৬ পার্লামেন্টারি মিটিং-এ অংশ নেন স্পিকার। গত ৬ অক্টোবর দিবাগত রাতে ঢাকা থেকে রওনা দেন তিনি। আগামী ১৭ অক্টোবর তার দেশে ফেরার কথা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা