জাতীয়

এডিস লার্ভা, জরিমানা ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস ও কিউলেক্স মশা এবং ডেঙ্গু বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ১১টি মামলায় সর্বমোট ৪ লাখ ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (১৩ অক্টোবর) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ১ মামলায় ১১ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে ১ মামলায় ১০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে ৩ মামলায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে ২ মামলায় ১ লক্ষ ৫ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে ৪ মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস ও কিউলেক্স মশা এবং ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" এবং তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা