জাতীয়

পূজা মন্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এবং পূজাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব)।

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

পূজা মণ্ডপে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে অবস্থিত র‍্যাব কন্ট্রোল রুম, করোনা প্রতিরোধে এবং সচেতনতা বুথ পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক বলেন, 'দূর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে। মাদক, অস্ত্র উদ্ধারসহ যেকোনো পরিস্থিতির জন্য ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পূজা মণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট, র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম এবং এয়ার উইংয়ের হেলিকপ্টার যেকোন উদ্ভূত পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। যে কোন ধরণের নাশকতা বা হামলা মোকাবিলায় র‍্যাব সার্বক্ষণিকভাবে প্রস্তুত।

আলোচনা শেষে র‍্যাব মহাপরিচালক পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন। সনাতন ধর্মাবলম্বীদের স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গা পূজা উদ্‌যাপন করার আহ্বান জানান এবং দুর্গা পূজাকে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব যাতে না হয় সে ব্যাপারে সার্বিক প্রস্তুতি রয়েছে বলে সবাইকে আশ্বস্ত করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা