ফাইল ফটো
জাতীয়

ড্রাইভিং লাইসেন্স বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন করে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার শুরু করছে। ২ বছরের বেশি সময় পর সোমবার (১১ অক্টোবর) থেকে কাজটি শুরু হচ্ছে।

এদিন কাজটি শুরু হলেও চালককে লাইসেন্স পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিআরটিএ’র কর্মকর্তারা। বিআরটিএ’র মুখপাত্র শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানি বলেন, আমরা লাইসেন্স ছাপানোর কাজ শুরু করে দিয়েছি। ছাপার কাজ শেষ হলে মোবাইল বার্তার মাধ্যমে আবেদনকারী চালকদের জানানো হবে। তখন তারা নির্দিষ্ট তারিখে লাইসেন্স সংগ্রহ করতে পারবেন।

প্রায় সাড়ে ১২ লাখ চালক লাইসেন্স পাওয়ার অপেক্ষায় আছেন। বিআরটিএ বলছে, কারিগরি সমস্যার কারণে এই চালকদের লাইসেন্স ইস্যু করা সম্ভব হয়নি। সংস্থাটি এই চালকদের অস্থায়ী লাইসেন্স ইস্যু করে আসছিল।

সংস্থাটি জানায়, প্রিন্ট হওয়া লাইসেন্স কার্ড প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা সার্কেল অফিসে পাঠানো হবে। সেসব অফিসে আবেদনকারীরা সেখান থেকে লাইসেন্স পাবেন। তবে সোমবার কোনও আবেদনকারীই লাইসেন্স হাতে পাবেন না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা