জাতীয়

আমাদের বাহিনীরা সজাগ আছে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা দেখার বিষয় নয়। আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী সবসময় সজাগ রয়েছে।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, শুধু ধর্মীয় উৎসব নয়, যেকোনও উৎসব সিকিওর করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ-কান খোলা রয়েছে। আমরা মনে করি, আমরা সজাগ রয়েছি। কাউকে কোনও ধরনের দুষ্কর্ম করতে দেবো না। আর পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পৃথিবীর সব দেশের শান্তি অব্যাহত থাকুক। কোনও জায়গায় যেন জঙ্গির উত্থান না হয়। কোনও জায়গায় যেন সন্ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমাদের দেশে এবারও প্রায় ৫০০ প্রতিমা তৈরি হয়েছে। সংখ্যার দিক থেকে যা গত বছরের চেয়ে বেশি। আমরা আশা করি, সবগুলো সুন্দরভাবে শেষ হবে। যারা যাবার যাবেন। লক্ষ্য করেছেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এখানে ধর্মের কোনও বাধা নেই‌।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে অনেক ধরনের জঙ্গির উত্থান হয়েছিলো। সন্ত্রাসের উত্থান হয়েছিলো। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সেগুলো কন্ট্রোলে আনতে পেরেছি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা