জাতীয়

নগর উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডস জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা করে টেকসই নগর উন্নয়নে বাংলাদেশে তাদের অভিজ্ঞতা বিনিময় করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

রোববার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন সৌজন্য সাক্ষাৎ করে মন্ত্রীকে দেশটির আগ্রহের কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নগরে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোকে মোকাবেলা করে কিভাবে টেকসই নগর উন্নয়ন করা যায় তা নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে নেদারল্যান্ডস।

এছাড়া, ডেল্টা প্ল্যান নিয়ে আমাদের ভবিষ্যৎ করণীয়, খাদ্য পণ্যের প্রবাহ মূল্যায়নের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ এবং টেকসই খাদ্য পণ্যের প্রাপ্তি নিশ্চিত, ক্ষুদ্রাকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, খুলনা সিটি কর্পোরেশনে সুয়ারেজ সিস্টেম এবং শহরে জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করতেও দেশটি তাদের আগ্রহের কথা জানান বলে উল্লেখ করেন মোঃ তাজুল ইসলাম।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়নসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাস্তুহারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার নজির স্থাপন করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত এ সমস্যা সমাধানে নেদারল্যান্ডস বাংলাদেশের পাশে থাকবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন

সাক্ষাৎকালে তারা উভয় দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা