জাতীয়

মুক্তিযোদ্ধাদের রুপার পদক দেওয়ার সুপারিশ 

নিজস্ব প্রতিবেদক: দেশের সব মুক্তিযোদ্ধার স্বীকৃতি হিসেবে রুপার পদক দেওয়ার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

রোববার (১০ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি শাজাহান খান বলেন, সরকার সব মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি তাদের একটি করে রুপার মেডেল দেওয়ার জন্য সুপারিশ করেছি আমরা। মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে নিজ নিজ মুক্তিযোদ্ধা নম্বর সংবলিত একটি করে রুপার তৈরি পদক প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদীয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি সরকারি প্রতিষ্ঠানের কাছে বেশি বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

এ বিষয়ে শাজাহান খান বলেন, কল্যাণ ট্রাস্টের অনেক সম্পত্তি পড়ে রয়েছে। আমরা এগুলো বিক্রি করে স্থায়ী আমানতের সুপারিশ করেছি। ওই সম্পত্তি যাতে বেশি দামে বিক্রি করা যায় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সামারি পাঠিয়ে বিশেষ অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছি। আর শহরের প্রাণকেন্দ্রে যে জমিগুলো রয়েছে সেগুলো বড় কোনও ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করা যায় কিনা সেটা দেখতে বলেছি।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কল্যাণ ট্রাস্টের অপ্রয়োজনীয় সম্পত্তি অর্থ মন্ত্রণালয়ের কাছে বিক্রয়ের লক্ষ্যে যৌক্তিক মূল্যের বিবরণীসহ প্রধানমন্ত্রীর নিকট একটি সারসংক্ষেপ প্রেরণের সুপারিশ করা হয়।

এছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। সারাদেশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কতটি শহরে এবং কতটি শহরের বাইরের অবস্থিত সে সংক্রান্ত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে চট্টগ্রামে কল্যাণ ট্রাস্টের সম্পত্তি সরেজমিন পরিদর্শন ও কমিটি বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি মাসের শেষ দিকে যেখানে পরিদর্শনে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা