জাতীয়

ট্রেনে পাথর ছোড়া বন্ধে জনবল চায় রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক: চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধে রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে আরও দেড় হাজার জনবল চায় বাংলাদেশ রেলওয়ে।

রোববার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে রেলপথ বিভাগ থেকে এ জনবলের কথা বলা হয়। পরে কমিটির পক্ষ থেকেও এ নিয়োগের বিষয়ে সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যমান জনবলের সঙ্গে আরও ১ হাজার ৫০০ বাড়ানো হলে চলন্ত ট্রেনে পাথর ছোড়া রোধে পদক্ষেপ নিতে সুবিধা হবে। আলোচনা শেষে কমিটি ওই জনবল বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সমন্বয়ের ফলে এধরনের দুর্ঘটনা অনেকটা লাঘব হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় তাদের গৃহীত পদক্ষেপ নিয়ে কমিটিকে অবহিত করেছে। তারা জানিয়েছে বিদ্যমান জনবলের সঙ্গে আরও ১ হাজার ৫০০ জন বাড়ানো গেলে কাজটা সহজ হবে। আমরা জনবল বাড়ানোর সুপারিশ করেছি।

সম্প্রতি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করে স্থায়ী কমিটি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রেলওয়ের সম্ভাব্য পরিকল্পনায় মুজিবনগরে নির্মিতব্য রেললাইনের সাথে সম্পৃক্ত করে দর্শনা-জীবননগর-দত্তনগর-মহেশপুর-চৌগাছা-যশোর পর্যন্ত রেললাইন অন্তর্ভুক্ত করে প্রকল্প গ্রহণ এবং এডিবির অর্থায়নে নির্মিত রেলওয়ের ওয়াশিং প্লান্টগুলো দ্রুত কার্যকর করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

হ্যাটট্রিকের পর আবেগে কেঁদে ফেললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্...

স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন আলভী  

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায়উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ...

ভারী ব্যাগে বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি, নষ্ট হচ্ছে  ভবিষ্যৎ! 

প্রতিদিন সকালে স্কুলের পথে ছোট ছোট শিক্ষার্থীদের পিঠে ঝুলতে দেখা যায় বড় বড় ব্...

বিদেশিদের জন্য সৌদির দুঃসংবাদ 

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম বিদেশি কর্...

সীমান্তে পুশইন: জাতিসংঘের বার্তা 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পর...

ঢাকার ১২০ জায়গায় বসবে এআই ক্যামেরা

পরীক্ষামূলক প্রয়োগের পর ইতিবাচক ফল পাওইয়ায় ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা