জাতীয়

খামারি পর্যায়ে দুধের দাম বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া এবং খামারি পর্যায়ে দুধের দাম বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২৬ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে দুধের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেয়। দেশে মানসম্মত দুধ প্রাপ্তির জন্য সমবায়ের ভিত্তিতে বাড়ি বাড়ি গরুর খামার স্থাপন এবং খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের ক্ষেত্রে চেয়ে বেশি দামে কিনা- সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সুপারিশ করে।

এ ছাড়া বৈঠকে সমবায় অধিদফতরের নিবন্ধনকৃত অকার্যকর সমবায় সমিতি এবং যেসব সমবায় সমিতি নিয়মিত অডিট সম্পন্ন করছে না বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে; সেসব সমবায় সমিতির তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ গ্রহণ করেন কমিটি সদস্য স্থানীয় সরকার, মন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মসিউর রহমান রাঙা, শেখ আফিল উদ্দিন, রেবেকা মমিন এবং আব্দুস সালাম মূর্শের্দী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা