জাতীয়

বিদেশি পর্যটকদের আকর্ষণে ভিসা সহজ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: বিদেশি পর্যটকদের আকর্ষণে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগির এটি কার্যকর করতে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এ সময় পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, কীভাবে ভিসা পদ্ধতি সহজ করা যায়, সে বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনকালে বলেছেন বিদেশিদের জন্য একটি এক্সক্লুসিভ জোন করতে। সেই লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি।

পর্যটনের মহাপরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোভিড শুরুর দিকে আমরা একটা আন্তর্জাতিক সংস্থাকে কার্যাদেশ দিয়েছি। মাস্টারপ্ল্যান শেষ হওয়ার পরই আমরা আমাদের কাজে হাত দেব। করোনার কারণে তাদের কাজ বন্ধ ছিল, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে বলে আশা করি।

এ ছাড়া সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন জানান, অন-অ্যারাইভাল ভিসা সহজ করতে সুরক্ষা সেবা বিভাগকে চিঠি দিয়েছেন তাঁরা। দেশীয় আইনকানুন বিবেচনা করে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যা যা করা দরকার তার সবই করা হবে। খুব তাড়াতাড়ি ভিসা সহজীকরণ হয়ে যাবে বলে আশা করেন তিনি।

পর্যটন খাতে ক্ষতিগ্রস্তদের ঋণ বিতরণে জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে পর্যটনসচিব বলেন, প্রধানমন্ত্রী এই শিল্পের জন্য দেড় হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। সে অনুযায়ী আমরা বিভিন্ন খাত, উপখাতে ভাগ করেছি। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে, তাঁরা ব্যবস্থা গ্রহণ করছে। যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা যাতে ঋণটি সহজে পেতে পারেন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি।

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন প্রতিপাদ্যে এবার বিশ্ব পর্যটন দিবস পালন করবে সরকার। আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আলোচনাসভা হবে। পর্যটন ভবনের সামনে থেকে একটি ঘোড়ার গাড়ির র‌্যালি রাজধানীর বিভিন্ন পর্যটন স্পট পরিভ্রমণ করে পর্যটন বিষয়ে প্রচারণা চালাবে।

বিশ্ববাসীকে পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান সম্পর্কে জানাতে বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর এই দিবস পালন করছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা