জাতীয়

আমাদের ষড়যন্ত্রের ভয় দেখাবেন না

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ষড়যন্ত্র ভয় পায় না। আমরা জনগণের শক্তিতে সব ষড়যন্ত্র প্রতিহত করব। আমাদেরকে ষড়যন্ত্রের ভয় দেখাবেন না।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ৩৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতির মামলার একটিতে খালেদা জিয়ার ১০ বছর, আরেকটিতে ৭ বছর সাজা হয়েছে। মানবিক কারণে দুই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওনার কোভিড হয়েছে, হাসপাতালে গেছেন। এরপর থেকে বলছেন বিদেশে যেতে দেন, বিদেশে যেতে দেন। তখন বিমান-ট্রেন-জাহাজ কিছুই চলে না। কিন্তু তাদের বিদেশে যেতে দিতে হবে। বললাম চিকিৎসা তো হচ্ছে। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও বলেন বিদেশ যেতে দেন।

ইউপি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। সবাইকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে নির্বাচনে ভোট দেবেন। আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে, এ দেশে গণতন্ত্র আছে।

আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক পিয়ারা আক্তার পিউনা প্রমুখ।

এসময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আইনমন্ত্রীর একান্ত সচিব নূর কুতুব-উল-আলম, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা