ছবি: সংগৃহীত
জাতীয়

হাতিরঝিলে গাড়ির ধাক্কায় নিহত এক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে গাড়ির ধাক্কায় মনির হোসেন (৪৪) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হাতিরঝিলের মাই টিভির সামনে রাস্তায় বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস বাইসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ধাক্কা দেয়া মাইক্রোবাস যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত মনির হোসেনকে মৃত ঘোষণা করলে মাইক্রোবাস চালক হাসপাতাল থেকে মাইক্রোবাসটি রেখেই পালিয়ে যান।

মৃতের ছেলে মাজহারুল ইসলাম সিয়াম জানায়, বাবা দুপুরে বাসা থেকে মগবাজারে তার মালিকের বাসায় সাইকেলযোগে যাচ্ছিলেন। পথে হাতিরঝিলে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

মৃত মনির হোসেন, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার লাকামতা গ্রামের মৃত হাজিল উদ্দিনের ছেলে।

পেশায় তিনি ঝুমকার টেক্সটাইল কোম্পানির মালিকের প্রাইভেটকার চালক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই আল-ইমরান বলেন, বাইসাইকেল আরোহী একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হয় পরে ওই মাইক্রোচালক তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে ‌।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা