জাতীয়

প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম জানান, চার্লস, প্রিন্স অফ ওয়েলস এবং তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়া সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।

চিঠিতে তিনি বলেন, 'প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাংলাদেশে মানুষের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমি এবং আমার স্ত্রী খুবিই দুঃখ পেয়েছি। যারা হতাহত হয়েছেন এবং যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে তাদের জন্য আমার ও ক্যামিলিয়ার হৃদয় ভেঙে গেছে।'

চিঠিতে চার্লস আরও বলেন, ঘূর্ণিঝড়ের সময় একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন আপনার দেশের জনগণ। আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতোটা ভয়ানক কঠিন ছিল।

সমবেদনা এবং বিশেষ প্রার্থনা আপনার জন্য। একদিকে কোভিড-১৯ মহামারি, অন্যদিকে ভয়াবহ তীব্র ঝড়ের ক্ষতি। এই উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের প্রেক্ষাপটে এমন উদ্বেগের সময়ে আপনি জনগণের সঙ্গে রয়েছেন।

গত ২০ মে বিকালে সুপার সাইক্লোন আম্পান ভারত ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রথমে আঘাত হানে। এতে দেশের উপকূলীয় এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ব্যাপক ক্ষতি হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা