জাতীয়

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (২৮ মে) বেবিচক'এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু হবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চালুর চিন্তাভাবনা চলছে।’

উল্লেখ্য, গত ২১ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। করোনার প্রাদুর্ভাব না কমায় কয়েক দফা এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

দেশের অর্থনীতিসহ নানা কর্মকাণ্ডের স্থবিরতা এড়াতে বৃহস্পতিবার (২৮ মে) সাধারণ ছুটি না বাড়িয়ে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নানা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে:

১. আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা সীমিত থাকবে। ৫, ৬, ১২, ১৩ জুনের সাপ্তাহিক ছুটিও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।

২. চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকার সময় এক জেলা থেকে অন্য জেলা বা এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় কেনাকাটা, ওষুধ কেনা, চিকিৎসা নেওয়া, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।

৩. চলাচলে নিষেধাজ্ঞা থাকা কালে জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

৪. হাটবাজার দোকানপাটে কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশ দ্বারে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আসা যানবাহন অবশ্যই জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। এসব শপিং মল দোকানপাট বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

৫. আইনশৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থা, জরুরি পরিষেবা যেমন– ত্রাণ বিতরণ, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা, এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ আদেশের বাইরে থাকবেন।

৬. সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো, ভেসেল, ইত্যাদি) চলাচল অব্যাহত থাকবে।

৭, কৃষিপণ্য, সার-বীজ-কীটনাশক, খাদ্য, শিল্পপণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, ও জরুরি সেবা এবং এসবের সংগে সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

৮. চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স, ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম (ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং ক্যাবল টিভি নেটওয়ার্কে নিয়োজিত কর্মীরা এই সাধারণ ছুটি/চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

৯. ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্পসহ সব ধরনের কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে চালু রাখতে পারবেন। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রণীত স্বাস্থ্যসেবা পরিপালনের নির্দেশনা নিশ্চিত করতে হবে।

১০. পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে শিল্প কারখানা, কৃষি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।

১১. সাধারণ ছুটি বা নিষেধাজ্ঞা কালে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

১২.ব্যবসা-বাণিজ্যের সুবিধা বিবেচনায় ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

১৩. নিষেধাজ্ঞা কালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। তবে শর্ত সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, ও রেল চলাচল করতে পারবে।

১৪. বিমান চলাচলের ক্ষেত্রে বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত নেবে।

১৫, নিষেধাজ্ঞা চলা কালে উন্মুক্ত স্থানে বড় জমায়েত ও অনুষ্ঠান পরিহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদসমূহে নামাজ আদায় অব্যাহত থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

অভিযানে আটক আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৬৮ নেতা-কর্মী

চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিচালিত বিশেষ অভিযানে আওয়াম...

সাকিব-লিটনের কাতারে জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন অধিনায়ক নিগার সুল...

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর, কমলো ১২ কেজি সিলিন্ডারের দাম

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ এনার্জি রে...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

ঈদ শেষে দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রীর ঢল, ঝুঁকিপূর্ণ লঞ্চযাত্রা

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট দক্ষিণ বঙ্গের ২১ জেলার একমাত্র নৌরুট।এই নৌরুট দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা