জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর আর নেই

নিউজ ডেস্কঃ

সাবেক প্রতিমন্ত্রী ও পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান নূরুল ইসলাম মঞ্জুর আর নেই। সোমবার (২৫ মে) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানান তার ভাই নুরুল আলম ফরিদ।

নূরুল ইসলাম মঞ্জুরের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া গ্রামে। বাবা প্রয়াত হেমায়েত উদ্দিন আহমেদ ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর। বাবার চাকরিস্থল বরিশালে তার জন্ম হয় ১৬ নভেম্বর ১৯৩৭ সালে।

বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও বরিশাল থেকে প্রকাশিত বিপ্লবী বাংলাদেশের প্রকাশক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ জানান, তার ভাই নূরুল ইসলাম মঞ্জুর আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী ছিলেন। এছাড়া তিনি ১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। ১৯৬১ সালে তিনি ইকবাল হল (জহুরুল হক হলের) ভিপি নির্বাচিত হন। এরপর ১৯৬২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বৃহত্তর বরিশাল আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন।

তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। ১৯৭০ সালে তিনি বরিশাল সদর থেকে এম এন এ (জাতীয় পরিষদ সদস্য) নির্বাচিত হন। ১৯৭৩ সালে বরিশাল সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৯ সালে তিনি জেলহত্যা মামলায় আটক হন। এরপর ২০০৪ সালে তিনি খালাস পান।

এদিকে নূরুল ইসলাম মঞ্জুরের মৃত্যুতে পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা