জাতীয়

ভারত টিকা না দিলে টাকা ফেরত আনা হবে

নিজস্ব প্রতিবেদক: করোনার টিকা কেনার জন্য চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে ভারত টিকা না দিলে টাকা ফেরত আনা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভারত থেকে বাংলাদেশ তিন কোটি ৪০ লাখ টিকা কেনে। এজন্য অর্থ দেওয়া হয় বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকার বেশি। কিন্তু ভারত থেকে বাংলাদেশে টিকা এসেছে মাত্র ৭০ লাখ।

গত জানুয়ারিতে প্রথম চালানে সিরাম পাঠায় ৫০ লাখ। এরপর প্রতি মাসে আসার কথা ছিল সমপরিমাণ। কিন্তু ফেব্রুয়ারিতে ২০ লাখ পাঠানোর পর ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা পাঠাতে পারেনি সিরাম।

এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ভারতে যে অর্ডার দেওয়া ছিল, তার দুই কোটি ৩০ লাখ টিকা এখনো পাইনি, আমরা এখনো অপেক্ষায় আছি।

তিনি বলেন, আমরা যোগাযোগে থাকি, সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সঙ্গে যোগাযোগে থাকি, ওনারা আমাদের আশ্বস্ত করেও আসছেন, আমরা টিকা পাবো।

তিনি আরও বলেন, যদি আমরা এই টিকা না পাই তাহলে অবশ্যই আমাদের টাকা-পয়সা নিয়ে আসতে হবে ও ফেরত দিতে হবে। আমরা আশা করি পাবো, আমরা আশা ছাড়িনি।

কতদিন আশায় থাকবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যতদিন তারা আশ্বাস দেবে, আমরা ততদিন আশায় থাকবো।


সান নিউজ/ জেআই/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা