জাতীয়

খুনিদের লক্ষ্য ছিল দেশকে অকার্যকর করা: কৃষিমন্ত্রী

সাননিউজ: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশকে অকার্যকর করা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধ্বংস করাই ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূল লক্ষ্য।

তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ইতিহাসের জঘন্যতম ঘটনা। পাকিস্তানের উচ্ছিষ্ঠভোগী পা-চাটা দালালরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সুপরিকল্পতিভাবে। ধর্মনিরপেক্ষতার চেতনা, অসাম্প্রদায়িকতার চেতনাকে ধ্বংস করতে, বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে এই হত্যাকাণ্ড ঘটায় ঘাতকেরা।

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা। পদ্মা মেঘনা যমুনা পারের মানুষ সত্যিকারভাবে স্বাধীন ছিলো না। তাদের কোন জাতিরাষ্ট্র ছিলো না বঙ্গবন্ধুরই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে সাড়ে ৭ কোটি মানুষকে জাগ্রত করেছিলেন, স্বাধীনতা এনে দিয়েছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু নেই, তার স্বপ্নের বাংলাদেশ আজ তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় ভার্চুয়াল সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা