জাতীয়

রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।

রোববার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিষয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছেন। প্রতিবিপ্লবীদের হাতে তাঁর নির্মম হত্যাকাণ্ড আমরা রুখতে পারিনি। সেদিন রাজনৈতিক নেতৃত্ব ও বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা ব্যর্থ হয়েছিলেন। সে সময় রাজনৈতিক নেতৃত্ব সঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা যথাযথ দায়িত্ব পালন করতে পারলে বঙ্গবন্ধুকে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। কেন আমরা সেদিন সঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি, এই বিষয়টি অনুধাবন করতে হবে। এ নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। রাজনৈতিক নেতৃত্বে কারা ব্যর্থ হয়েছে, কারা ষড়যন্ত্রে জড়িত ছিল, কারা ষড়যন্ত্রের কথা জেনেও পদক্ষেপ নেয়নি, তাদের স্বরূপ উন্মোচন করতে হবে। তাহলে ইতিহাসের রেকর্ডে এই কলঙ্কজনক অধ্যায়ে অভিযুক্তদের কথা থেকে যাবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হত্যার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিলো। লক্ষ্য ছিলো বঙ্গবন্ধু বা তাঁর পরিবার অথবা বঙ্গবন্ধুর ঘনিষ্টজন যারা নেতৃত্ব দিতে পারেন তাদের কাউকে বাঁচিয়ে রাখা হবে না। বঙ্গবন্ধুর সরাসরি খুনিদের বিচার করা সম্ভব হয়েছে কিন্তু বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার আমরা করতে পারিনি। বঙ্গবন্ধুর নিরাপত্তা দিতে ব্যর্থদের বিচারও আমরা করতে পারি নি।

শ ম রেজাউল করিম বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুদের প্রেতাত্বা এখনো এ দেশে বাস করছে। এ কারণে এখনো মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তিরা দেশে নিরাপদ নয়। এদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হলে সাংগঠনিক শক্তিকে দৃঢ়তর করতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। যেখানে হাইব্রিড রাজনীতিতে সম্পৃক্ত, অর্থ-বিত্তের লোভের সাথে সম্পৃক্ত মানুষরা থাকবে না। তা না হলে আমাদের রাজনীতি আবার ঠুনকো ধাক্কায় ভেঙ্গে যেতে পারে।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান খালেক, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ চৌধুরীসহ পিরোজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতা এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা