জাতীয়

টিকা উৎপাদন চীনের সঙ্গে আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক: টিকা পাওয়া নিয়ে কোনো কার্যক্রমে কোন বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেন, চীনের সঙ্গে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হতে পারে। একই সঙ্গে চীনের ভ্যাকসিন পেতে আরও চুক্তিবদ্ধ হচ্ছি আমরা।

তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পাদন অপেক্ষায় আছে, ভারতের কাছে পাওয়া আছে ২ কোটি ৩০ লাখ টিকা। কোন কার্যক্রম আটকে নাই।

রোববার (১৫ আগস্ট) বেলা পৌনে ১২টায় মহাখালীর বিসিপিএস ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

নাকের মাধ্যমে করোনার টিকার ব্যাপারে এখনো কিছু জানেন না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মাসের শেষে ৫০ লাখ ভ্যাকসিন আসবে, টিকা পাওয়া সাপেক্ষে টিকা দান কার্যক্রম চলবে।

বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে পরামর্শক কমিটির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, তাঁরা সব সময় ভালো পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু মানুষের জীবন–জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হয়।

টিকা সংকটের কারণে পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের গণ টিকা দান কর্মসূচি চালিয়ে নেওয়া যাচ্ছে না জানিয়ে জাহিদ মালেক বলেন, পরীক্ষামূলক গণ টিকা কার্যক্রম আমরা চালিয়েছি। এক দিনে ৩৪ লাখ মানুষকে টিকা দিয়েছি। টিকা হাতে এলেই আবার এই ক্যাম্পেইন হাতে নেওয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা