জাতীয়
করোনাভাইরাস

১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক কারাবন্দি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম মারা গেছেন। রোববার (১৫ আগস্ট) সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। রাজধানীর শেরে বাংলা নগর থানা ও কারা অধিদফতর বিষয়টি নিশ্চিত করেছে।

কারা সূত্র জানায়, তার করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষার পর ২৬ জুলাই করোনা শনাক্ত হয়। ওই সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ৩১ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। একই দিনে তাকে ঢামেক থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

সূত্র আরও জানায়, সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রোববার সকালে তিনি মারা যান।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। বর্তমানে এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

লাইসেন্স মামলায় পরাজয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো...

নিহত মুজিবুরের পাশে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজ...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা