জাতীয়
পরীমনিকাণ্ড

আইসিটি আইনে সিটি ব্যাংকের মামলা

নিজস্ব প্রতিবেদক : অভিনেত্রী পরীমনির সঙ্গে সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

চার ফেসবুক পেজ ও ৮ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সিটি ব্যাংক কর্তৃপক্ষ এ মামলা দায়ের করা হয় বলে রোববার (১৫ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান নিশ্চিত করেন।

সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব কোর্ট অপারেশন) গাজী এম শওকত হাসান বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় শনিবার (১৪ আগস্ট) রাতে এই মামলা করেন (মামলা নম্বর-১২)।

মামলার অভিযোগে বলা হয়, গত ৮ আগস্ট সকাল থেকে ব্যাংক কর্তৃপক্ষ দেখে যে, অজ্ঞাতনামা আসামিরা তাদের ফেক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে দি সিটি ব্যাংক লিমিটেড, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অন্যান্য কর্মকর্তার অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য ব্যবহার করে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। অজ্ঞাত আসামিরা সুবিধা লাভের আশায় সিটি ব্যাংক লিমিটেডের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয়প্রতিপন্ন করছে।

অভিযুক্ত ফেসবুক পেজগুলো হলো- ভাইরাল প্রতিদিন, Nayeem Korea, CarHub BD ও ইলিয়াস হোসাইন।

এছাড়া ইউটিউব চ্যানেলগুলো হলো- Khobor BD, MTIS BD VOICE, TALK WITH SHAWON, STAR NEWS BANGLA, Monira Sultana Popy, AROUND NEWS24, Probashi360 ও London Bangla-লন্ডন বাংলা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা