জাতীয়

চলতি মাসেই আসছে আরও দুই মেট্রোরেল

সান নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসেই জাপান থেকে তৃতীয় ও চতুর্থ মেট্রোরেল ঢাকায় এসে পৌঁছাবে। রোববার (১৫ আগস্ট) প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল’র একটি সূত্র এ তথ্য জানিয়েছে। উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল রুটে চলবে এই রেল দুটি।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, তৃতীয় এবং চতুর্থ রেলসেট গত ২২ জুন জাপানের কোবে সমুদ্র বন্দর হতে জাহাজে করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। গত ২০ জুলাই বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছায়। মোংলা বন্দরের শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাদি শেষে চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার উত্তরার ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। পঞ্চম রেলসেট আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে পৌঁছাতে পারে জানা গেছে।

দেশের প্রথম মেট্রোরেললাইন ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। আপাতত এটির রুট উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে পর্যন্ত। এটি বর্ধিত করা হবে কমলাপুর পর্যন্ত। এমআরটি লাইন-৬ নামের এই মেট্রোরেল প্রকল্পে ব্যয় হচ্ছে ২২ হাজার কোটি টাকার মতো। আটটি অংশে ভাগ করে মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা