জাতীয়

মার্কেটে উপচে পড়া ভিড় উপেক্ষিত স্বাস্থ্যবিধি

জাহিদ রাকিব: করোনা মহামারির ঝুঁকি নিয়ে রাজধানীর মার্কেটগুলোতে মানুষের ভিড় আশঙ্কাজনক হারে বেড়েছে। ফুটপাত এবং মার্কেটে দেখা যায় ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতি। তারা মানছেন না স্বাস্থ্যবিধি। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দেখা যায়, নারী পুরুষের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব এবং মাস্ক ছাড়াই পাশাপাশি অবস্থান করছেন তারা। স্বাস্থ্যবিধি না মেনেই করছেন কেনা-কাটা।

পরিবারের একাধিক সদস্য নিয়ে রাজধানীর নিউমার্কেটে কেনাকাটা করতে আসা আব্দুর রহিম বলেন, স্বাস্থ্যবিধি কীভাবে মানবো। এখানে মোড়ে মোড়ে ভিড়। যেখানে যাই সেখানেই মানুষের জটলা। এখন কে মাস্ক পরছে আর কে পরছে না আপনি কি করে খেয়াল রাখবেন।

ইয়াসমিন আক্তার নামে বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, অনেকদিন লকডাউনে মার্কেট বন্ধ থাকায় কিছু জরুরি জিনিসপত্র কেনা হয়নি। তাই এখন আসছি। তাকেও গলায় মাস্ক ঝুলিয়ে রাখতে দেখা যায়।

ফুতপাতে কেনাকাটা করছেন বেশ কয়েকজন তরুণী। এই মহামারীতে স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটে আসার কারণ জানতে চাইলে তারা বলেন, অনেকদিন কেনাকাটা হয় না। তাই আজকে বের হলাম। মুখে মাস্ক না রাখার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, অনেক গরম মার্কেটে। তাতে মাস্ক খুলে রেখেছেন।

নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানের কর্মচারীদের মুখে মাস্ক নেই। বিধিনিষেধ কেনো মানছেন না জানতে চাইলে দোকান মালিকিরা বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আমরা চলছি। বেচা-বিক্রি নেই। ক্রেতাও নেই। তাই আমরা মাস্ক খুলে রেখেছি। অন্যদিকে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষায় মার্কেট কর্তৃপক্ষের কোন সতর্কতা মূলক পদক্ষেপ নিতেও দেখা যায়নি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা