জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস শ্রমিকসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, শ্যামপুরে মোঃ ফারুক (৩৫), শাহজাহানপুরে মোঃ বাবুল সর্রদার (৫৫), ও বিমানবন্দরে আঃ আজিজ (৫০)।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক সমরেশ জানান, ধোলাইপাড়ে দিবাগত রাত সোয়া ১১ টায় দিকে রাস্তা পারাপারের সময়ে, ময়লা বাহির ট্রাকের ধাক্কায় মোঃ ফারুক(৩৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। তিনি একটি পোশাক কারখানায় আয়রন ম্যান হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, ট্রিপল ৯৯৯ এ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে রাত সোয়া ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন স্থানীয়দের থেকে প্রাথমিকভাবে শুনতে পেরেছি সিটি করপোরেশনের অজ্ঞাত ময়লার ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। তবে যানবাহনটি নিশ্চিত করা যায়নি।

মৃতের ভাবি নার্গিস বেগম জানান, রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে। রংপুর কোতোয়ালি থানার মৃত মনসুর আলীর ছেলে বর্তমান ধোলাইপাড়ে ভাড়া বাসায় থাকতেন। তিন ছেলে, সন্তানের জনক ছিলেন তিনি।

অপরদিকে, শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই মনতাজ জানান, মতিঝিলের আইসিটি'র ভিতরে মাল ডেলিভারির জন্য একটি ভ্যানের উপর বসে ছিলেন লেবার মোঃ বাবুল সর্দার (৫৫)। সোমবার বিকালে সেখানে একটি কার্ভাট ভ্যান একটি পিক-আপকে ধাক্কা দেয়। এতে সেই পিকআপটি গিয়ে ঐ ভ্যানটির উপর গিয়ে পড়ে। এতে বাবুল চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়।
বাবুল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর হলুদিয়া গ্রামের মৃত মোঃ ইদ্রিস সরদারের ছেলে। বর্তমানে তিনি দয়াগঞ্জ এলাকায় থাকতেন। এক ছেলে এক মেয়ে জনক তিনি।

এদিকে, বিমানবন্দর থানার উপ-পরিদর্শক এসআই সফিকুল ইসলাম জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গত (৮ আগস্ট) পেছন থেকে পিক-আপ রিকশাকে ধাক্কায় দেয়। এতে রিকশাচালক আঃ আজিজ (৫০) ছিটকে পড়েন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নেয়াগাঁও গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে। বর্তমানে দক্ষিণ খানের প্রেমবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঘটনাগুলো নিয়ে সংশ্লিষ্ট থানাতে মামলা হয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/এমআর/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা