জাতীয়

আগস্টে ভারতের সঙ্গে ফ্লাইট চালুর চিন্তা ঢাকার

কূটনৈতিক প্রতিবেদক: ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে ভারতের সঙ্গে আগস্ট থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালুর চিন্তা-ভাবনা করছে সরকার। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সচিব তার দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব বলেন, এয়ার বাবল চালুর বিষয়ে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছি। সেজন্য আমরা সীমিত আকারে ফ্লাইট চালুর প্রস্তাব রেখেছি। এই সিদ্ধান্তটা নিলেও বাস্তবায়ন হতে সময় লাগবে। সুতরাং আমরা আগস্টের কোনো একটা সুবিধাজনক সময়ে এটা শুরু করার ব্যাপারে আশা রাখি। এ নিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ শুরু করেছি।’

মাসুদ বিন মোমেন বলেন, আমরা নিয়মিত বিভিন্ন দেশের কোভিড সংক্রান্ত পরিসংখ্যান বিচার-বিশ্লেষণ করে থাকি। যেহেতু ভারতের নাম্বারস (আক্রান্তের সংখ্যা) অনেক কমেছে, সে অনুযায়ী আমরা মনে করছি, কিছুটা শিথীল করতে পারি আমরা। অনেক সময় মারাত্মক রোগীরা হয়তো দ্রুত যেতে চান। আবার ভারত থেকে যারা বাংলাদেশে ফেরত আসছে, তারা সীমান্ত দিয়ে আসছে।’

করোনার বিস্তার ঠেকাতে ৫ জুলাই ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা