জাতীয়

সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিৎ: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক:

করোনার মতো এই সংকটকালীন সময়ে সংবাদ সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাষ্ট্র দূতাবাস ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনলাইন ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

মিলার আরো বলেন, যত বেশি সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছবে মানুষ তত বেশি সচেতন হবে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয় সাংবাদিকদের। যেমনটি বাংলাদেশেও ঘটে।

তিনি বলেন, আমরা করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া সাংবাদিক এবং জনসেবার ক্ষেত্রে তাদের নিঃস্বার্থ আত্মনিবেদনকে সম্মান জানাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসএমএইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল ইউনিটের পরিচালক ডা. শাহনিলা ফেরদৌসী,যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা’র (ইউএসএআইডি) মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন,বিএসএমএইউর চিকিৎসক ডা. রুমানা বিনতে রেজা এবং যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর বাংলাদেশ প্রতিনিধিরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা