জাতীয়

টিকার আওতায় ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার মানুষ

সাননিউজ ডেস্ক: দেশের ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭১ লাখ ৮৯ হাজার ৩৩৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১ হাজার ৪০৫ জন। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৪ লাখ ১৯ হাজার ১৩৯ আর নারী ২৭ লাখ ৭০ হাজার ১৯৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪৭ হাজার ৮৫৫ আর নারী ১৫ লাখ ৫৩ হাজার ৫৫০ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ১০ লাখ ৫২ হাজার ৯৭৯ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫০ হাজার ১০৪ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫৩৭ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ এবং নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৫ হাজার ৭৯২ এবং নারী ১৫ লাখ ৫২ হাজার ২৯৪ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।

সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬ লাখ ৬ হাজার ৯২৪ এবং নারী ৪ লাখ ৪৬ হাজার ৫৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১০ লাখ ৪৯ হাজার ৬৬০ জন প্রথম ডোজ এবং ৩ হাজার ৩১৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৬ লাখ ৪ হাজার ৮৬১ এবং নারী ৪ লাখ ৪৪ হাজার ৭৯৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ হাজার ৬৩ জন পুরুষ এবং নারী ১ হাজার ২৫৬ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫০ হাজার ১০৪ জন। এদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ১৩৩ ও নারী ৬ হাজার ৯৭১ জন। গত ২১ জুলাই এই টিকা পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এরপর গত ১ জুলাই থেকে ফাইজারের প্রথম ডোজ গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫৩৭ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৬৬ ও নারী ১ লাখ ৭ হাজার ৪৭১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৯০ হাজার ৩২২ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

ইতালিতে মাফিয়ার কাছে বিক্রি করে মুক্তিপন দাবি, গ্রেফতার ১ 

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া...

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মুন্সীগঞ্জে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২ 

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা