জাতীয়

আজকের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক : মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আজ শনিবার। তবে মাঝে মাঝে মিলবে রোদের দেখাও। শনিবার (১৭ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, গত কয়েক দিনের চেয়ে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আকাশ থাকবে মেঘে ঢাকা। মাঝে মাঝে হতে পারে হালকা বা মাঝারি বৃষ্টি। ঢাকা বিভাগের বিভিন্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য কমলেও, রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। সেখানে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা