জাতীয়

হোম ডেলিভারি দিতে গিয়ে গ্রেপ্তার ইয়াবা বিক্রেতা

চট্টগ্রাম ব্যুরো :

করোনায় সরাসরি ইয়াবা বিক্রি করা সম্ভব হচ্ছিল না আরিফের (৩৩)। তাই রেস্টুরেন্টের খাবার বা অন্যান্য পণ্যের মতো অনলাইনে অর্ডার নিয়ে হোম ডেলিভারি শুরু করেন তিনি। তবে প্রতিবার সফল হলেও এবার পুলিশের হাতে ধরা পড়েন আরিফ।

এসময় তার কাছ থেকে ডেলিভারির ২০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ইয়াবার হোম ডেলিভারি দিতে এসে নগরীর বরফকল চারিয়াপাড়ার সামনে থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া জেবল আহম্মদের বাড়ীর মৃত মো. ইসহাকের ছেলে।

ওসি মোহাম্মদ মহসীন জানান, আরিফ পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। সে আগে ভাসমান মানুষের কাছে মাদক বিক্রি করলেও করোনা আসার পর ব্যবসার ধরন পাল্টে ফেলে। এখন সে অনলাইনে অর্ডার নিয়ে ইয়াবার ‘হোম ডেলিভারি’ দেয়।

জিজ্ঞাসাবাদে আরিফ পুলিশকে জানায়, করোনায় বিভিন্ন সময় লকডাউন দেওয়ার ফলে রাস্তায় দাঁড়িয়ে সরাসরি ইয়াবা বিক্রি ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। তাই অর্ডার নিয়ে বাসায় পৌঁছে দিচ্ছে ইয়াবা। একাজে তার আরো ৩ সহযোগী রয়েছে। বাকি দুইজন মোবাইলে, ইমো, ম্যাসেঞ্জারে অর্ডার নেয়। আরিফ নিজে গিয়ে তা পৌঁছে দেয়।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে আরিফকে আদালতে পাঠানো হয়েছে। সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা