জাতীয়

`ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে'

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস বলেন, ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই ১ এপ্রিল থেকে আমরা আমাদের কর্মপরিকল্পনা পরিবর্তন করেছি। এবার যেহেতু বৃষ্টি অনেক বেশি, তারপরও আমরা লক্ষ্য করেছি ডেঙ্গুর প্রকোপ গত বছরের চাইতে একটু বেড়েছে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে এবং তা বছরব্যাপী চলমান আছে।

বুধবার (১৪ জুলাই) নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ তাপস এই কথা বলেন।

মেয়র বলেন, আমাদের নিজস্ব দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এখন আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দিয়েছি। বর্তমানে আমরা মোট নয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। যার ফলও আমরা পাওয়া আরম্ভ করেছি। গতকাল আমরা যে খবর নিয়েছি, তাতে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন নিম্নমুখী হতে শুরু করেছে।

তিনি বলেন, আমরা আশাবাদী চলমান চিরুনি অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারব এবং জনগণের সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত হতে পারব। ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসি এলাকায় চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে রয়েছে এবং ডেঙ্গু মোকাবিলায় সকল প্রস্তুতি রয়েছে। ২০১৮ ও ১৯ সালের চাইতে ডেঙ্গু এখনও অনেক নিয়ন্ত্রণে রয়েছে।

এই সময় ডিএসসিসি মেয়র ঢাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে গতবারের মতো ঈদুল আজহার নামাজ আয়োজন ও আদায়ের অনুরোধ করেন।

এরপরে তিনি ৩৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এবং ৩১ ও ৩৩ নম্বর ওয়ার্ডের আগাসাদেক সড়কে জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ ও নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা