জাতীয়
রূপগঞ্জে আগুন 

নিহত ৪৮ জনের ২১ জনই শিশু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের ‘হাসেম ফুড’ কারখানায় আগুনে নিখোঁজ ও নিহতদের প্রায় অর্ধেকেরই বয়স ১৮ বছরের কম। প্রশাসনের নিখোঁজ তালিকা এবং স্বজনদের ডিএনএ নমুনা পরীক্ষায় তালিকাভুক্ত ৪৮ জনের মধ্যে ২১ জনেরই বয়স শিশু বলে নিশ্চিত হওয়া গেছে।

শ্রম আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা দণ্ডনীয় অপরাধ। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদের অনেকে করোনাকালে পরিবারের সংকট এবং স্কুল বন্ধ থাকায় ঠিকাদারদের মাধ্যমে হাসেম ফুডে কাজে যোগ দেয়। ৪৯টি দেহাবশেষ উদ্ধারের পর ধারণা করা হচ্ছে, নিখোঁজ তালিকার শিশুরাও পুড়ে মারা গেছে। শনাক্ত না হওয়া এসব সন্তানের খণ্ডিত দেহ পাওয়ার জন্যও হাহাকার করছেন স্বজনরা। তাঁরা বলছেন, দেহাবশেষ শনাক্ত হলে তাঁরা খণ্ডিত অংশগুলো কবরস্থ করবেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বলছেন, শনাক্ত করতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।

এদিকে ৫২ জনের প্রাণহানির ঘটনায় রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমসহ আটজনের চার দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ বুধবার। গতকাল পর্যন্ত শিশু কর্মীদের নিয়োগ, তালাবদ্ধ করে রেখে প্রাণহানি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানায় পুলিশ সূত্র।

তালিকার নাম-ঠিকানা নিয়ে স্বজনদের কাছে যাচাই করে দেখা গেছে, ১৮ বছরের মধ্যে ছিল কিশোরগঞ্জের করিমগঞ্জের ফারজানা, ফাতেমা আক্তার, সদরের শাহানা আক্তার, খাদেজা আক্তার, ভোলার চরফ্যাশনের শামীম, রাকিব হোসেন, নোয়াখালীর হাতিয়ার তারেক জিয়া, নেত্রকোনার মোহনগঞ্জের শান্তামনি, হিমা আক্তার, হবিগঞ্জের ইশরাত জাহান তুলি, শেফালী রানী সরকার, গাইবান্ধার সুন্দরগঞ্জের লাবনী আক্তার, গাজীপুরের জয়দেবপুরের রিপন মিয়া ও বরিশালের মেহেন্দিগঞ্জের নোমান। নিখোঁজ হিসেবে শনাক্ত করা ৪৮ জনের ৩১ জনই নারী। বাকি ১৭ জন পুরুষ। নিহতদের ১৮ জনের বাড়ি কিশোরগঞ্জে, পাঁচজনের বাড়ি ভোলায়, চারজনের নোয়াখালী, তিনজনের নেত্রকোনা, দুজনের নারায়ণগঞ্জে, তিনজনের হবিগঞ্জে, দুইজনের গাইবান্ধা এবং মোলভীবাজার, গাজীপুর, রাজশাহী, নরসিংদী, পাবনা, দিনাজপুর, জামালপুর, ঢাকা, নীলফামারী, বগুড়া ও বরিশালের একজন করে রয়েছে।

সিআইডির ফরেনসিক বিভাগের প্রধান এস এস রুমানা আক্তার বলেন, ৪৮ জন ভিকটিমের বিপরীতে ৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে কেউ স্বজনের খোঁজে এলে তাদেরও নমুনা আমরা নেব। পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া কমপক্ষে ২১ দিন সময় লাগবে। এ সময় মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাকসুদ বলেন, জায়গার সংকুলান না হওয়ায় এরই মধ্যে ১৫টি মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। বাকি মরদেহ রাখা হচ্ছে ঢামেক হাসপাতাল মর্গে। মরদেহগুলো আপাতত মর্গে রাখা হলেও দ্রুত দাফনের ব্যবস্থা না করা হলে পচে-গলে মারাত্মক দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ ঘটাবে।

এদিকে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে হাসেমসহ গ্রেফতার আটজনকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ শেষ হচ্ছে এই রিমান্ড। তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ূন কবীর বলেন, সবদিক বিবেচনা করে আমরা রিমান্ডে নেওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ করছি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে ছাত্র জনতার পক্ষ থেকে আজ ক্যাম্পেইন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে...

বাংলাদেশ-ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে মুক্ত ১৫১ জেলে  

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বি...

জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল : খোকন তালুকদার

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহম...

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা...

মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক ইয়াকুব খান শিশিরের রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা