জাতীয়

পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিদ্যানন্দের কিশোর কুমার

নিজস্ব প্রতিবেদক:

‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ একটি সেচ্ছাসেবি সংগঠন। বিশ্ব করোনা মহামারিতে দেশের আপামর জনসাধারনের জন্য একটি আশ্রয় হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এ ছাড়া ১ টাকার খাবার নামে তাদের একটি প্রজেক্টও আছে যার মাধ্যমে শহরের অভূক্ত ছিন্নমূল মানুষ ও পথশিশুরা খাবার খায়।

বর্তমানে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ এর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে কয়েকটি মুসলিম সাম্প্রদায়িক গোষ্ঠী অপপ্রচার করে। এসব কারণে সংগঠনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পরিস্থিতি তৈরি হয়। যার ফলশ্রুতিতে তিনি এ পদ থেকে পদত্যাগও করেন।

এ ঘটনায় তিনি ফাউন্ডেশনে কার্যনির্বাহী পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করেনি বিদ্যানন্দ ফাউন্ডেশন।

৫ মে মঙ্গলবার সকালে সংগঠনের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

পরবর্তীতে বিদ্যানন্দের ফেসবুক ভেরিফাইড পেজে এসে নিজের বক্তব্য জানিয়েছেন কিশোর কুমার দাশ।

তার স্ট্যাটাস নিচে তুলে ধরা হলো…

আমার সিদ্ধান্তগুলোতে পাগলামি এবং আবেগের প্রভাব যুক্তির চেয়ে বেশি থাকে। ক্ষমা চাচ্ছি এই সীমাবদ্ধতার জন্য। আজকে আমার এক সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে, সেটা নিয়ে আমার বক্তব্য প্রকাশ করলাম,

১/ আমি বিদ্যানন্দ ছাড়ছি না, পরিচালনা পর্ষদেই থাকছি। শুধু দায়িত্ব পরিবর্তন করার সিদ্ধান্ত জানিয়েছি। পরিচালনা পর্ষদে এখনো সে আবেদন গ্রহণ করেনি।

২/ কোন চাপে এই সিদ্ধান্ত নেইনি আমি। শারীরিক ক্লান্তি এবং ব্যক্তিগত আবেগের কাছে হার মেনে এই সিদ্ধান্ত নেয়া।

৩/ সব ধর্মের বিশেষ করে মুসলমানদের সহযোগিতায় এতদূর আসা। কিছু মন্দ লোক অপপ্রচার করে সেটা খুবই নগন্য।

যদি আমার আগের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাই। এবং অনুরোধ থাকবে, আমাদের পক্ষে লিখতে গিয়ে অনুমান ভিত্তিক অন্যকে দোষারোপ করবেন না।

কিশোর কুমার দাশ
স্বেচ্ছাসেবক প্রধান

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা