জাতীয়

প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে ওআইসি : পররাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে ছাত্রী নিবাস নির্মাণে সহায়তার জন্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে।

শনিবার (১০ জুলাই) আইইউটি-র নবীণবরণ অনুষ্ঠানের ভাষণে তিনি বলেন, আমার বিশ্বাস ওআইসি বিল্ডিং প্রকল্পের দ্বিতীয় ধাপের জন্য তহবিলের ব্যবস্থা করে এই নতুন উদ্যোগের (নারী ছাত্রাবাস) সম্প্রসারণ এবং সাফল্যের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে আসবে।

আইইউটিতে ওআইসি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এখানে ছাত্রীদের ভর্তি করছে।

তিনি স্মরণ করিয়ে দেন যে ১৯৭৪ সালে ২য় ওআইসি শীর্ষ সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অংশগ্রহণ বাংলাদেশকে বিশ্ব ইসলামিক প্ল্যাটফর্মে নিয়ে আসে। যার ধারাবাহিকতায় কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ওআইসির সহায়ক অঙ্গ সংগঠন আইইউটি আত্মপ্রকাশ করে।

মোমেন বলেন, তিনি (বঙ্গবন্ধু) বিশ্বাস করতেন এই সংগঠনটি (ওআইসি) মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হওয়া উচিত এবং এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি বাড়াতে কাজ করবে।

তিনি বলেন, প্রতিষ্ঠার সময় আইইউটি-র মূল উদ্দেশ্য ছিল ওআইসির সদস্য রাষ্ট্রগুলোতে, বিশেষ করে বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করা।

তিনি বলেন, আইইউটি ক্রমাগত মানসম্পন্ন স্নাতক তৈরি করে তার মিশন পূরণের জন্য কাজ করছে যেখানে তাদের বেশিরভাগই এখন ওআইসির সদস্য রাষ্ট্রগুলোতে কাজ করছে এবং মুসলিম উম্মাহর আর্থসামাজিক উন্নয়ন বৃদ্ধিতে সংযুক্ত রয়েছে।

শিক্ষার্থী ও যুব সম্প্রদায়কে পরিবর্তনের প্রতিনিধি হিসেবে অভিহিত করে ড. মোমেন নবীনদের জ্ঞান ও বিজ্ঞান অর্জনে এবং উম্মাহর গৌরবময় ভবিষ্যতের জন্য কাজ করার আহ্বান জানান।

দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অনেক চ্যালেঞ্জের উল্লেখ করে তিনি বলেন, এই পরিবর্তনের সঙ্গে বোঝাপড়ার জন্য প্রতিটি দেশের নিজস্ব উপায় রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা