জাতীয়

রাজধানীর সড়কে পুলিশ সদস্যকে পিষে পালালো গাড়ি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েন্সলাব এলাকায় এম লতিফুর রহমান (৩০) নামে পুলিশের এক সদস্য মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, লতিফুর রহমান কুড়িগ্রামের চিলমারী উপজেলার আব্দুর রহমানের ছেলে। তিনি যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন। তিনি শাহবাগ থানার হাইকোর্ট মাজার মসজিদের উত্তর গেটে ডিউটি করতেন।

পুলিশ ও ঘটনাস্থলের লোকেরা জানান, রাত সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাবের সামনে রাস্তায় মোটরসাইকেল নিয়ে পড়েছিলেন লতিফুর রহমান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন দ্রুতগামী গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেন; পরে চাপা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকেরা তাকে উদ্ধার করেন। পরে সাভার থেকে ফিরে আসা এক অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। তার আইডি কার্ড থেকে নাম ঠিকানা পাওয়া গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সংবাদ শুনে নিউমার্কেট থানার এসআই মো. আবুল কালাম আজাদ ও শাহবাগ থানার পুলিশ এসেছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

খবর পেয়ে লতিফুর রহমানের স্ত্রী নাজমা বেগম ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে এসে মরদেহ শনাক্ত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা