জাতীয়
রুপগঞ্জে আগুন

যথাযথ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের মৃত্যুকে ‘মর্মস্পর্শী’ ঘটনা বলে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অধীন ওই ব্যুরোর পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, ফটক তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক দরজার ভেতরে আটকা পড়েছিলেন, ফলে বাংলাদেশের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি এতটা ভয়াবহ রূপ ধারণ করে। যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সব নিয়োগকর্তাকেই তাদের কর্মীদের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা গুরুদায়িত্ব।

এদিকে পৃথক আরেক টুইট বার্তায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস রূপগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি লিখেছেন, বাংলাদেশের একটি কারাখানায় অগ্নিকাণ্ডে একসঙ্গে ৫০ জনের অধিক শ্রমিকের মৃত্যুর খবরে আমরা খুবই কষ্ট পেয়েছি। ভিকটিমদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।

একইসঙ্গে এই মুখপাত্র আশা প্রকাশ করেন, মারাত্মক ওই অগ্নিকাণ্ডের ঘটনার এমন তদন্ত হবে যাতে এর পেছনের কারণ অনুসন্ধান করা ছাড়াও দায়ীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়।

তিনি এও লিখেন, আমি মনে করি- ভবিষ্যতে এ জাতীয় দুর্ঘটনা রোধে ওই অগ্নিকাণ্ডের ‘যথাযথ’ তদন্ত নিশ্চিত করা জরুরি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা