জাতীয়

চব্বিশ ঘণ্টা ধরে জ্বলছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ভবনের আগুন চব্বিশ ঘণ্টায়েও নেভানো যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৮টি ইউনিট এক সাথে কাজ করলেও গত ২৪ ঘণ্টা ধরে জ্বলছে ভবনটি।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হলেও আজ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস।

এ পর্যন্ত ৫৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ঢাকা মেডিকেলে আনা ৪৯টি মৃতদেহের একটিও শনাক্ত করা সম্ভব হয়নি। সবগুলো লাশ পুড়ে কয়লা হয়ে গেছে বলে জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা জানান, ভবনটিতে একই সাথে পলিথিনের কারখানা ও রাসায়ণিক দ্রব্য থাকায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পেছে। সাত তলা ভবনের নিচতলায় বাক্স ও পলিথিন তৈরির কারখানা, দোতলায় টোস্ট বিস্কুট, বিভিন্ন ধরনের পানীয় এবং তৃতীয় তলায় অরগানিক পানীয় (জুস, লাচ্ছি), চতুর্থ তলায় ললিপপ, তরল চকলেট, পঞ্চমতলার একপাশে সেমাই, সেমাই ভাজার তেল, পলিথিন; অপর পাশে কারখানার গুদাম ছিল। কারখানার ষষ্ঠতলায় ছিল কার্টনের গুদাম। টানা ২৪ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকায় ভবনটিতে ফাঁটলও দেখা দেয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা