জাতীয়

ঢামেকে আরেক মৃত্যু, আগুন নেভাচ্ছে ১৭ ইউনিট

সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোরসালিন (২৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিদিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এর আগে আরও দুই নারীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ণগোপ এলাকায় কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

নিহত দুই নারী হলেন- সিলেটের যতি সরকারের স্ত্রী স্বপ্না রানী (৩৪) এবং উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার (৩৩)।

মোরসালিনকে (২৮) রাত ১১টার দিকে ঢামেকে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর সুবেদপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। একভাই ও একবোনের মধ্যে তিনি ছিলেন বড়।

এ ঘটনায় ঢামেকে আরও আটজন চিকিৎসাধীন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢামেকে ভর্তি আহতরা হলেন- নাহিদ (২৩), মঞ্জুরুল ইসলাম (২৫), মহাসীন হোসেন (৩২), আবু বক্কর সিদ্দিক (৪০), আমেনা বেগম (৩২), ফাতেমা আক্তার (২৩), মহাসিন (২৭), মাজেদা (২৮)।

শ্রমিকরা জানান, সেজান জুস কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। সাততলা ভবনে কারখানাটির নিচতলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত। এসময় আগুনের লেলিহান শিখা বাড়তে শুরু থাকে। পরে পুরো ভবনে আগুন ছড়িয়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা