জাতীয়

জমজ চারশিশুর মারা গেল দুই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া জমজ চারশিশুর মধ্যে দুজন মারা গেছে। বুধবার (৭ জুলাই) রাত ১২টার দিকে একশিশু এবং বৃহস্পতিবার (৮ জুলাই) রাত পৌনে ১০টার দিকে আরেক শিশুর মৃত্যু হয়। বাকি দুইশিশু চিকিৎসাধীন।

ঢামেকের সহকারী পরিচালক আশরাফুল আলম বলেন, প্রথমে মারা যাওয়া শিশুর ওজন ছিল মাত্র ৮০০ গ্রাম, মারা যাওয়া দ্বিতীয় শিশুর ওজন ছিল ৯০০ গ্রাম।

জমজ চারশিশু বাবা সিরাজুল ইসলাম জানান, গতরাতে মারা যাওয়া শিশুকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, জমজ চারশিশুর দুজন মারা গেছে। আরও এক শিশুর অবস্থাও ভালো না। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

শনিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের গাইনী বিভাগে সিজারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন পিংকি আক্তার। সিরাজুল-পিংকি দম্পতির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়ায়। তাদের মাহিন নামে চার বছরের আরও এক ছেলে সন্তান রয়েছে।

সিরাজুল ইসলাম রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তিনি বাড্ডার সাতারকুলে থাকেন। স্ত্রী থাকতেন গ্রামে। তিন মাস আগে স্ত্রীকে ঢাকায় এনে নিজের কাছে রাখেন।

বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বাচ্চাদের মা সুস্থ আছেন। চারশিশু সাত মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যাও রয়েছে। ওজনও তুলনামূলক কম, একজনের ওজন এক কেজি ৩০০ গ্রাম, বাকি তিন জনের ওজন ৯৫০ গ্রামের মধ্যে। তাই তাদের শিশু আইসিইউ’র প্রয়োজন হয়। আমাদের এখানে তাৎক্ষাণিক আইসিইউ খালি না থাকায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়। পরদিন বেড খালি হওয়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা