জাতীয়

সেজান জুস কারখানায় বিদ্যুতের তার থেকে আগুন

নিজস্ব প্রতিবেদক: গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেজান জুস কারখানায় বৈদ্যুতিক তার থেকে আগুন লেগেছিল।

বুধবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অ্যাডিশনাল ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) ইমাম হোসাইন।

তিনি বলেন, ‘গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেজান জুস কারখানায় আগুন লেগেছিল। বৈদ্যুতিক তার থেকে ওই আগুন লেগেছিল বলে তদন্তে বেড়িয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘এ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলা তদন্তে আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এসব কাজ ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো বেশকিছু রিপোর্ট লাগবে, বিভিন্ন সংস্থার রিপোর্ট লাগবে, কিছু বিশেষজ্ঞের রিপোর্ট লাগবে। মামলায় অনেক অগ্রগতি আছে। খুব শিগগিরই চার্জশিট দিবো।’

উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৪৯ জনের মরদেহই আগুনে পুড়ে অঙ্গার ও কয়লার মতো হয়ে যায়। তাই তাৎক্ষণিক কারো পরিচয় জানা যায়নি। পরবর্তীতে নিহতদের স্বজনদের সঙ্গে ডিএনএ পরীক্ষার পর ৪৫ জনের মরদেহ শনাক্ত করা হয়। আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলের মর্গে রাখা ২৪ শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি মরদেহ শনিবার হস্তান্তর করা হবে। এখনো তিনজনের পরিচয় শনাক্ত হয়নি।

সান নিউজ/ জেআই/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা